রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু   বিমানবন্দরে তিন অভিযানে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭   কক্সবাজার সৈকতে সরকারি জমিতে ‘হাঁড়ি’ রেস্টুরেন্ট!   মাঝ আকাশে হামলার শিকার সেই ভারতীয় ‘হিরো’ পাইলটকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ   সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান   ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ   এশিয়ান গেমসে ব্যর্থতায় ‘জাতির কাছে লজ্জিত’ কোচ সালাউদ্দিন   
বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন ফ্যাক্টরির ৫৩টিই বাংলাদেশে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃষির উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহার, সেচসুবিধা, কৃষি অর্থায়ন এবং বাজারের সঙ্গে কৃষকদের সংযোগ সহজ করা হচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি রপ্তানিশিল্পের বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খননের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, পানি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে পদ্মা ব্যারাজ প্রকল্প ও তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত বলে জানান তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]