মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ডিবিতে হস্তান্তর হলো সংসদ সদস্য গাজী নজরুলের মামলা   ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র   প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন   মেঘের ওপারে মাধবীকে খুঁজি (মাধবী-২৫৮)   ঢাবিতে ‘Dengue Free DU Photo Hunt', শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল   সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন   মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪   
প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৫১)

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের জন্য এ প্রাতরাশের আয়োজন করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ইউএনজিএর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেবেন।

দিনের কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]