শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির   ট্রাঙ্ক হাইওয়ের জন্য সরকারের ১২ কোটি টাকার মহাপরিকল্পনা   সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র   কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ   ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহদী আমিন   সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, থাকবে তথ্য নথিতে   যুক্তরাষ্ট্রের চাঁদে যুদ্ধের প্রস্তুতি!   
বলিউড থেকে দক্ষিণী, জন্মদিনে তারকাদের শুভেচ্ছায় টইটম্বুর নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৭৭)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক তারকা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত থেকে শুরু করে মোহনলাল, মহেশ বাবু, চিরঞ্জীবী ও রাম চরণও শুভেচ্ছা জানিয়েছেন।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোদির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বার্তা প্রকাশ করেন তারকারা।

শাহরুখ খান এক্সে দেওয়া পোস্টে মোদির সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। দেশকে অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রীকে আরও শক্তি ও ইতিবাচকতা দেওয়ার প্রার্থনাও করেন তিনি।

সালমান খান সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘জন্মদিন মুবারক হো, অনারেবল পিএম সাহাব।’

অক্ষয় কুমার জন্মদিনকে মানুষের উপকার ও সেবার সঙ্গে যুক্ত করে মোদিকে শুভেচ্ছা জানান। অনিল কাপুরও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন।

রীতেশ দেশমুখ, রণদীপ হুডা, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, রাকেশ রোশন, কিরণ খের ও প্যারেশ রাওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

শত্রুঘ্ন সিনহা অবশ্য এক দিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদির সঙ্গে দুটি পুরনো ছবি পোস্ট করে তিনি বলেন, জন্মদিনের দিন শুভেচ্ছার ভিড়ে তাঁর বার্তা হারিয়ে যেতে পারে—তাই আগেভাগেই শুভেচ্ছা জানিয়েছেন। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

দক্ষিণী সিনেমার তারকারাও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মালয়ালম অভিনেতা মোহনলাল তার সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।

তেলুগু অভিনেতা মহেশ বাবু মোদিকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া নেতা হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানান। চিরঞ্জীবী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও শক্তি কামনা করেন। নাগার্জুন মোদির শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা আরও বাড়ুক বলে শুভকামনা জানান।

অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণও দীর্ঘ বার্তায় মোদির জনসেবার কথা উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। মাম্মুট্টি ও অভিনেত্রী গৌতমীও শুভেচ্ছা জানিয়েছেন।

তেলুগু অভিনেতা রাম চরণও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এক হাজার নারীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি।

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]