বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা   গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী   সিএজি কার্যালয়ে প্রশাসনিক রদবদল: চার কর্মকর্তার বদলি ও পদস্থাপন   প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা   বিএনপির হলেও মাদকের গডফাদারদের কোন ছাড় নেই : আইনমন্ত্রী   দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা    এসআরবি নামে র‌্যাবের যাত্রা    
সিএজি কার্যালয়ে প্রশাসনিক রদবদল: চার কর্মকর্তার বদলি ও পদস্থাপন
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৩০)

বাম থেকে মোঃ হাসান নাজমুল কবির, মোসাম্মৎ সালমা বেগম,  আ.ন.ম. শহীদুর রহমান ও শায়লা রহমান

বাম থেকে মোঃ হাসান নাজমুল কবির, মোসাম্মৎ সালমা বেগম, আ.ন.ম. শহীদুর রহমান ও শায়লা রহমান

জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদস্থাপন করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়।


‎এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জনাব মোসাম্মৎ সালমা বেগম, জনাব শায়লা রহমান, জনাব আ.ন.ম. শহীদুর রহমান এবং জনাব মোঃ হাসান নাজমুল কবির-এর বদলি ও পদস্থাপনের আদেশ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, মোসাম্মৎ সালমা বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (চলতি দায়িত্ব) পদে পদস্থাপন করা হয়েছে।














শায়লা রহমানকে সিএজি/অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার পদে পদস্থাপন করা হয়েছে।


এছাড়া আ.ন.ম. শহীদুর রহমানকে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (চলতি দায়িত্ব), ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস-এর কার্যালয়, ঢাকা পদে পদস্থাপন করা হয়েছে।


অন্যদিকে, মোঃ হাসান নাজমুল কবিরকে অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব), পরিবহন অডিট অধিদপ্তর, ঢাকা পদে পদস্থাপন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে গ্রেড-৪ পদে চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদস্থাপনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]