শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: শিক্ষা অফিসারের একাধিক প্রতিবেদনেও নেই ব্যবস্থা   ভালো ফলের পাশাপাশি দক্ষতায় ‘মাস্টারপিস’ হতে হবে: প্রফেসর ড. আসিফ মিজান   চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় চোরাই মোবাইল   প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   
শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ‘কামিল কালচারাল ফেস্টিভাল ২০২৬’ অনুষ্ঠিত
ভালো ফলের পাশাপাশি দক্ষতায় ‘মাস্টারপিস’ হতে হবে: প্রফেসর ড. আসিফ মিজান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৪৫ এএম   (ভিজিট : ২৭)

“শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের বিষয়ে দক্ষতায় ‘মাস্টারপিস’ হতে হবে। হাতের স্মার্টফোনকে দুনিয়া দেখার, জানার ও দক্ষতা অর্জনের চমৎকার হাতিয়ার বানিয়ে সেই অর্জিত যোগ্যতাকে সঠিক মূল্যে বাজারজাত করার জন্য উপযুক্ত মার্কেট খুঁজে বের করতে হবে।”

গত ৩০ জুলাই ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত ‘কামিল কালচারাল ফেস্টিভাল ২০২৬’-এ প্রধান বক্তার বক্তব্যে কথাগুলো বলেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক প্রফেসর ড. আসিফ মিজান।

মেধা, মনন ও ইসলামী সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায় পরিণত হওয়া এই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. ফায়জুল আমিন সরকার মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই থানা বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব মো. শামসুল ইসলাম এবং সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. শামসুল ইসলাম বলেন, “ইসলামী কালচারাল ফেস্টিভাল শিক্ষার্থীদের শুধু জ্ঞানের সমৃদ্ধিই ঘটায় না; বরং তাদের মাদকমুক্ত রাখতে, ভালো কাজে সম্পৃক্ত হতে এবং পড়াশোনায় অধিক মনোযোগী হতে দারুণভাবে অনুপ্রাণিত করে।”

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরে সাবেক অধ্যক্ষ মো. আমিন উদ্দিন বলেন, “আমরা বড় বড় কিতাব গামছায় বেঁধে মাদ্রাসায় নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু আজকাল দেখা যায়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যেও কাঙ্ক্ষিত জ্ঞানের ঘাটতি রয়েছে।” তিনি শিক্ষার্থীদের প্রথাগত ফলাফলের পেছনে না ছুটে পড়াশোনা ও জ্ঞানের প্রতি প্রকৃত অনুরাগী হওয়ার জোর তাগিদ দেন।

অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. ফায়জুল আমিন সরকার মাদানী আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের চমৎকার সব সাংস্কৃতিক পরিবেশনা পুরো উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন উপহার দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে সুযোগ্য অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে প্রধান বক্তা প্রফেসর ড. আসিফ মিজান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]