মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: দাবি না মানলে ফের আন্দোলনে সিজেপি   ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের   রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর   ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জের খাস পাড়ায় চার প্রজন্মের ঠিকানা ছাড়ার নির্দেশ   জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোজ-খবর নিলেন ছাত্রনেতা আরিফ   
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:২০ এএম   (ভিজিট : ২৯)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন। 

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের ওপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে কোনো হামলা না চালান। 

কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় দিতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না। হয় খুব দ্রুত এর একটি সুরাহা হবে, নতুবা কোনো আলোচনাই টিকবে না বলে তিনি মন্তব্য করেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]