| শিরোনাম: |

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ জুলাই আন্দোলনে আহতদের বাসায় বাসায় গিয়ে সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন।
তিনি বলেন, ‘আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। হাত, পা, বুকে গুলিবিদ্ধদের কাতর-আহাজারিতে চোখের পানি আটকে রাখা কঠিন।
ডান চোখ হারানো জুলাই গেজেটেড আহত মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মতো আহতদের সার্বক্ষণিক খোজ-খবর নিচ্ছেন। সরকার আমাদের চিকিৎসার সার্বিক দায়ভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক মির্জা মারুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মদ ফয়সাল, মোঃ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার সজল, সহ-সভাপতি আনোয়ারুল্লাহ সোহেল, মোঃ জহিরুল ইসলাম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আলমগীর, পশ্চিমের সহ-সাংগঠনিক রাশিদুল করিম সোহাগ, পূর্বের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ ইসলাম, আরিফ হোসেন, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহ্বায়ক আবির আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জসিম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।