রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইরানকে বাদ দিতে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ   তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার   অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা    হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা, ৩০ দিনের নিয়ন্ত্রণের দাবি ইরানের   আট জেলায় তাপপ্রবাহ, কবে নামবে বৃষ্টি?   গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি   নকআউট নিশ্চিত আলজেরিয়া ও অস্ট্রিয়ার, বিদায় ইরান   
মাধবদীতে কারখানার কালো ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২৬)

নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর (নয়াপাড়া) এলাকায় একটি কারখানার (মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল)  বিরুদ্ধে কালো ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দের কারণে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না হওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, পরিবেশ দূষণের কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তারা আশঙ্কা করছেন। এখানে আরো উল্লেখ থাকে যে কারখানা সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা স্বাভাবিক পাঠদান কে ব্যাহত করে।  

ভুক্তভোগী এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গিয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]