বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়   জন্মদিনে বিশেষ চমক পেলেন মেসি, আয়োজন করলেন সতীর্থরা   স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার শঙ্কা   সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের অভিযোগে জামায়াতের ৪ সদস্য বহিষ্কার   আইসিএপিপি’র সভায় যোগ দিতে বিএনপি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন রাত ৯ টা ৪৫ মিনিটে   সাতক্ষীরা ডিসির বক্তব্য ঘিরে বিতর্ক, উঠল বিকৃত প্রচারের অভিযোগ   সৌদির নতুন সিদ্ধান্ত: বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ   
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:০৩ এএম   (ভিজিট : ৩১)

দেশের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, বৃহস্পতিবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ‘১ নং ফিডার, ৩ নং ফিডার ও ভাইবোন ছড়া’ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকাগুলো হলো- ১নং ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত; ৩নং ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত ও ভাইবোন ছড়া ফিডারের সব এলাকা। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]