বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: মারা গেলেন কৃষক কার্ড বিতর্কে আলোচনায় আসা কবির হোসেন   এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড, বিশ্বকাপে নতুন ইতিহাস   শাহজালাল মাজারে ৫ লাখ টাকা অনুদান দিলেন বিদায়ী ডিসি সারওয়ার   বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত যাদের, বিদায় নিশ্চিত যাদের   প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তা, যা বলছে ভারত   প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী   একযোগে পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল   
শাহজালাল মাজারে ৫ লাখ টাকা অনুদান দিলেন বিদায়ী ডিসি সারওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৬ এএম   (ভিজিট : ৬৩)

সিলেট ছাড়ার আগে হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা নতুন ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মাজারের দান-ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার (২২ জুন) এ অনুদানের চেক দেওয়া হয়। তবে এ টাকা ডিসি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি জেলা প্রশাসকের ফান্ড থেকে দেওয়া হয়েছে তা জানা যায়নি।

অনুদানের অর্থ মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

তিনি বলেন, ‘পাঁচ লাখ টাকার একটি চেক দেওয়া হয়েছে। এই অর্থ হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকে জমা হয়েছে। ওয়াকফ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে হিসাবটি পরিচালনা করবেন।’এর আগে সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। গণনায় দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। পরে জেলা প্রশাসকের আরও পাঁচ লাখ টাকা যুক্ত হওয়ায় হিসাবটিতে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]