বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়   জন্মদিনে বিশেষ চমক পেলেন মেসি, আয়োজন করলেন সতীর্থরা   স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার শঙ্কা   সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের অভিযোগে জামায়াতের ৪ সদস্য বহিষ্কার   আইসিএপিপি’র সভায় যোগ দিতে বিএনপি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন রাত ৯ টা ৪৫ মিনিটে   সাতক্ষীরা ডিসির বক্তব্য ঘিরে বিতর্ক, উঠল বিকৃত প্রচারের অভিযোগ   সৌদির নতুন সিদ্ধান্ত: বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ   
আইসিএপিপি’র সভায় যোগ দিতে বিএনপি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন রাত ৯ টা ৪৫ মিনিটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩৫ পিএম   (ভিজিট : ৩৫)

আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর-এ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল সদস্য  জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হাবিব উন নবী খান সোহেল আজ রাত ৯ টা ৪৫ মিনিটে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। 
এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]