প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:১১ পিএম (ভিজিট : ৬০)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হলেও ভোটগ্রহণে দেখা গেছে ধীর গতি। ভোট শুরুর প্রায় ৪৫ মিনিট পর প্রথম ভোটটি পড়ে।
ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২ এ ভোট দেন দুজন ভোটার। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব এবং ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে পরিচালক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে ক্রিকেটাঙ্গনে আগ্রহও রয়েছে বেশ।
নির্বাচনের আগেই বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে ৮ জনের। রোববারের নির্বাচনে তাই ভাগ্য নির্ধারিত হবে মাত্র ১৫ জন পরিচালকের।
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটাগরি-২ থেকে ১২টি ও ক্যাটাগরি-৩ থেকে ১টি। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে পরিচালক হন দুজন।