রবিবার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি   মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি   চলতি বছর চাঁপাইনবাবগন্জের আমের যাত্রা ইতালির পথে   ঝিকরগাছায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন   টাঙ্গাইলে আইইবি’র কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত   শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী   বিসিবিতে প্রবেশের আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখুন: তামিম   
মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৬ এএম   (ভিজিট : ৭২)

মোংলার প্রতিবাদী সাংবাদিক মো. মাসুদ রানা (রেজা মাসুদ) এর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে দুর্বৃত্তরা। মাদক, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লেখালেখি ও প্রতিবাদ করে আসার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এনিয়ে নিজের নিরাপত্তা ও অপপ্রচারের প্রতিকার চেয়ে  মোংলা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। নিজেদের অপরাধের প্রসার ঘটানোর জন্য এ সাংবাদিককে মানসিক চাপে রাখতে অপকৌশলে নেমেছে ওই চক্রটি।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, একজন সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী হিসেবে সমাজে মাদক ব্যবসা, দুর্নীতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এর ফলে এলাকার কিছু ব্যক্তি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্র এবং অসাধু স্বার্থান্বেষী মহল তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন নামসর্বস্ব অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু ব্যক্তি সরাসরি ও পরোক্ষভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। একই সঙ্গে ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়ানো, হয়রানি করা কিংবা শারীরিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, বিভিন্ন মাধ্যমে অপপ্রচারমূলক তথ্য ও লিংক পাঠিয়ে তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকটি আইডি ও ব্যক্তির মাধ্যমে একই ধরনের অপপ্রচার অব্যাহত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট চক্রের কর্মকাণ্ডের কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো বা অন্য কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন।

এ অবস্থায় তিনি বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট থানা কর্মকর্তা আশ্বস্থ করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]