বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার’   কলকাতার স্কুলে ইসকনের খাবার, যা বললেন শুভেন্দু   ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ   যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন   মৌখিক নির্দেশনায় ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক   দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ    ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   
দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৭ এএম   (ভিজিট : ৪১)

জনপ্রশাসনে রদবদলের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে পদোন্নতি ও বদলির এই আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনের বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পর তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অন্য একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে বদলি করার কথা জানানো হয়েছে। এই অতিরিক্ত সচিবকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]