মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৮   সচিব পদে পদোন্নতি পেলেন মামুনুর রশীদ ও কামরুজ্জামান   বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ   বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী   জ্বালানি ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি   তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক   ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী   
জ্বালানি ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৩৬)

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া দেবে।

এর আগে গত ২৭ জুলাই প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।

তিনি আরও বলেন, মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের সমাধানে স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকার দীর্ঘ মেয়াদে কোনো উদ্যোগ নেয়নি।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]