মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৮   সচিব পদে পদোন্নতি পেলেন মামুনুর রশীদ ও কামরুজ্জামান   বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ   বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী   জ্বালানি ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি   তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক   ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী   
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ২০)

চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ প্রকল্পে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "অবকাঠামোগত উন্নয়নসহ সবকিছু বিবেচনায় সিইআইজেডে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে। এর অর্থনৈতিক প্রভাব শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে বিভিন্ন ধরনের সেবা ও সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে উঠবে।"

তিনি বলেন, সাম্প্রতিক বাজেট বক্তব্যে ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

তার ভাষায়, "বাংলাদেশ ব্যবসার জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন উন্মুক্ত। বিনিয়োগের স্বার্থে প্রয়োজনীয় যেকোনো সংস্কার করতে সরকার প্রস্তুত।"

পুঁজিবাজার প্রসঙ্গে আমির খসরু বলেন, তিনি চান চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হোক। এতে তাদের অর্থায়ন সহজ হবে এবং বাংলাদেশিরাও এসব প্রকল্পে অংশীদার হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চ সুদে ব্যাংকঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। টেকসই অর্থনীতি গড়তে মেডিক্যাল যন্ত্রপাতি, মোবাইল ফোন, উচ্চপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার একটি ঋণনির্ভর ও বিপর্যস্ত অর্থনীতি পেয়েছিল। এখন সেই অর্থনীতিকে বিনিয়োগনির্ভর কাঠামোয় রূপান্তর করাই সরকারের লক্ষ্য। কারণ প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে বিনিয়োগের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম ও হুমাম কাদের চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম উপস্থিত ছিলেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]