বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার’   কলকাতার স্কুলে ইসকনের খাবার, যা বললেন শুভেন্দু   ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ   যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন   মৌখিক নির্দেশনায় ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক   দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ    ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   
সংসদ ভবনের গণপূর্ত কার্যালয়ে আগুন, কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৫৫)

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের পর ভারপ্রাপ্ত স্পিকার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আগুন লাগার কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত স্পিকার।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]