বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার’   কলকাতার স্কুলে ইসকনের খাবার, যা বললেন শুভেন্দু   ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ   যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন   মৌখিক নির্দেশনায় ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক   দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ    ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   
হবিগঞ্জের ঘটনার পর মানিকগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৬৪)

হবিগঞ্জে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

তবে হবিগঞ্জের উদ্ভূত পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাচ্ছেন। সে কারণে মানিকগঞ্জের “জুলাই পদযাত্রা” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

দলীয় নেতারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচির নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]