বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত   আ. লীগ সরকারের পুলিশদের রিহ্যাব সেন্টারে ভর্তি করা হোক: এমপি এম নাসের   চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপ নগর খাস পাড়ায় উচ্ছেদ অভিজান স্থগিত    টাঙ্গাইলে ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ    বিশ্ব বাঘ দিবস আজ   
ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২৯ এএম   (ভিজিট : ৪১)

ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় একই অবস্থা। এর কারণ সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। অবশ্য নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে গেছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে চলে যাচ্ছে। তারপরও এর প্রভাবে আজ থেকে আগামী অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের এ অবস্থার জন্য ইতোমধ্যে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, রাজধানীতে আজ মোটামুটি সারা দিন আকাশ মেঘলা থাকতে পারে। একপর্যায়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি চলতে পারে এ মাসের শেষ দিন পর্যন্ত; তবে তা বিচ্ছিন্নভাবে একনাগাড়ে নয়। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে বিভিন্ন এলাকায়। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন না ও থাকতে পারে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]