| শিরোনাম: |

পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. মুশফেকুর রহমান, মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ এবং রেজাউল করিম মল্লিক।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয় এবং তাদের নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।