রবিবার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি   মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি   চলতি বছর চাঁপাইনবাবগন্জের আমের যাত্রা ইতালির পথে   ঝিকরগাছায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন   টাঙ্গাইলে আইইবি’র কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত   শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী   বিসিবিতে প্রবেশের আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখুন: তামিম   
টাঙ্গাইলে আইইবি’র কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৩৮ এএম   (ভিজিট : ৪৩)

দেশের পেশাজীবী প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের টাঙ্গাইল সাব-সেন্টারের কার্যক্রমে গতিশীলতা আনয়নে জেলার প্রকৌশলীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন, আইইবি’র অন্যতম ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মঞ্জুর মোর্শেদ।

টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট(এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানভির ইল হাসান তমাল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস(এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

টাঙ্গাইল সাব সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পিডিবি’র সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী মো. ওবায়দুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মো. ইসতিয়াক ইকবাল হিমেল প্রমুখ।

 সভায় টাঙ্গাইল সাব-সেন্টারের সাংগঠনিক তৎপরতা সম্প্রসারণ, প্রকৌশলীদের সুবিধা- অসুবিধা ও প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর বিষয়ে সার্বিক করণীয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলার সকল দপ্তর-অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী(এসডিই) এবং বেসরকারি পর্যায়ের সকল সেক্টরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]