প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৫ পিএম (ভিজিট : ৪২৯)

রাজধানী ঢাকার প্রযুক্তিপ্রেমীদের কাছে ধীরে ধীরে আস্থার প্রতীকে পরিণত হয়েছে Phones 4u Arena । দেশের অন্যতম স্বনামধন্য এই মোবাইল ও গেজেট বিক্রয় প্রতিষ্ঠানটি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।
ঢাকার জনপ্রিয় দুই বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে তাদের দুটি আকর্ষণীয় শোরুম রয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য ক্রেতা তাদের পছন্দের স্মার্টফোন ও গেজেট কিনতে ভিড় করছেন। আধুনিক প্রযুক্তির সর্বশেষ ডিভাইস থেকে শুরু করে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্য এখানে পাওয়া যায়।
Phones 4u Arena এর অন্যতম বিশেষত্ব হচ্ছে গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করা। শুধু পণ্য বিক্রয়ই নয়, তারা নিশ্চিত করে পণ্যের অথেন্টিকেশন এবং ন্যায্য মূল্য, যা ইতোমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে। দৈনিক ভোরের পাতার অনুসন্ধানেও তাদের পণ্যের সত্যতা ও সঠিক মূল্যের বিষয়টি উঠে এসেছে।
একজন ক্রেতা রাজিব জানান, “অনেক দোকান ঘুরে যাচাই-বাছাই করার পর আমি Phones 4u Arena থেকে একটি স্যামসাং মোবাইল কিনেছি। অন্য দোকানের তুলনায় কম দামে এবং নিশ্চিতভাবে আসল পণ্য পেয়েছি।”
এছাড়াও, বিক্রয় পরবর্তী সেবার দিক থেকেও প্রতিষ্ঠানটি অন্যদের থেকে আলাদা। যেখানে অনেক দোকান পণ্য বিক্রির পর আর দায়িত্ব নিতে চায় না, সেখানে Phones 4u Arena জানিয়েছে “আমরা শুধু মোবাইল বিক্রি করেই থেমে থাকি না, বরং বিক্রয় পরবর্তী সেবার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই, যাতে গ্রাহক সম্পূর্ণ সন্তুষ্ট থাকেন।”
সার্বিকভাবে, নির্ভরযোগ্যতা, সঠিক মূল্য এবং উন্নত গ্রাহকসেবার সমন্বয়ে Phones 4u Arena এখন দেশের মোবাইল বাজারে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত।