সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ৩০০০ ডলার দেবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম

স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অবৈধ অভিবাসীদের জন্য প্রণোদনার অংক বাড়িয়ে তিনগুণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণায় বলা হয়েছে, যারা নিজ উদ্যোগে দেশ ছাড়বেন, তাদের প্রত্যেককে তিন হাজার ডলার করে দেওয়া হবে। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ তথ্য জানিয়েছে।

ডিএইচএসের বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বছরের শেষের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করবেন, তারা এই অর্থ সহায়তা পাবেন। এছাড়া তাদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে প্লেনে যাতায়াতের ব্যবস্থাও করা হবে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের এই সুযোগ নেওয়া উচিত। তারা যদি স্বেচ্ছায় দেশ না ছাড়েন, তাহলে মার্কিন কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করবে, গ্রেফতার করবে এবং ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্রে ফিরতে দেবে না।

চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন ‘সেলফ-ডিপোর্টেশন’ সহজ করতে একটি নতুন অ্যাপ চালু করে, যার নাম দেওয়া হয় ‘সিবিপি হোম’। এটি আগে ‘সিবিপি ওয়ান’ নামে পরিচিত ছিল, যা জো বাইডেন প্রশাসনের সময় অভিবাসীদের আইনগতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত হতো।

ডিএইচএস জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও বহিষ্কার করতে গড়ে প্রায় ১৭ হাজার ডলার খরচ হয়।

গত জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং প্রতি বছর অন্তত ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। তবে এ বছর এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে পেরেছে তার প্রশাসন।

কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালে আরও কঠোর অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলার নতুন বরাদ্দ, হাজার হাজার নতুন অভিবাসন কর্মকর্তা নিয়োগ, নতুন আটক কেন্দ্র চালু এবং অবৈধ অভিবাসীদের শনাক্তে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের পরিকল্পনা রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com