সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: এপস্টাইন ফাইলে বাংলাদেশের যা আছে!   পবিত্র শবে বরাতে বিএনপির চেয়ারম্যানের বাণী   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে: জামায়াত আমির   বিএনপির দুই বিদ্রোহীর চাপে কাঁপছে জুনায়েদের খেজুর গাছ!   খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প!   শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে?   
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ট্রাম্প হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। একই সঙ্গে তিনি বিক্ষোভের বিষয়টিকে ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন।  

রোববার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা (ডিল) হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করেন।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের প্রাণঘাতী অভিযানের পর ট্রাম্প সামরিক হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন। খামেনি ওই বিক্ষোভকে ‘ক্যু’ বা ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেন। ট্রাম্প এর জবাবে বলেছেন, ‘খামেনি এমনই বলবেন।’

ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাঙ্গাকারীরা পুলিশ, সরকারি দপ্তর, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা করেছে, এমনকি কোরআন পুড়িয়েছে। এটা ছিল এক ধরনের ক্যু। সেই ক্যু দমন করা হয়েছে।

খামেনির এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমনটাই বলবেন। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয়, তাহলে দেখা যাবে তিনি ঠিক ছিলেন কি না।

ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদ হিসেবে। পরে তা বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানের নেতারা এসব বিক্ষোভকে ‘দাঙ্গা’ বলে আখ্যা দেন। ইরানের দাবি, এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানি রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com