সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

খসড়া তালিকায় নতুন ভোটার হিসেবে ৪৫ লাখের বেশি নাম যুক্ত হয়েছে। একই সঙ্গে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটাররা ২১ আগস্টের মধ্যে নিজের তথ্যের কোনো ভুল-ত্রুটি বা আপত্তি থাকলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

খসড়া তালিকা অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ১২২৪ জন।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের-ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “চলতি বছরের ২ মার্চ দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

“হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে মৃত্যু ও অন্যান্য কারণে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।”

ইসি সচিব জানান, “সম্পূরক খসড়া আজকে আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের কোনো সংশোধনী থাকলে সেগুলো আমাদের জানাবেন। সংশোধনী অনুযায়ী এটা ৩১ আগস্ট আমরা চূড়ান্ত করব।

“এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করব। কাজেই চলতি বছর আমরা তিনটি ভোটার তালিকা পাচ্ছি।”

ইসির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।


উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত চলা নিবন্ধন কার্যক্রমে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। উল্লেখযোগ্য যে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী অথচ ভোটার হননি এমন ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন নিবন্ধন করেছেন।

মৃত ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪টি তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি সার্ভারে সংশোধিত হয়েছে।

নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com