প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। ভোট দেখতে বিদেশ থেকে ৫০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আমন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থার পর্যবেক্ষকদের প্রটোকল দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের ১৫ কর্মকর্তাকে জনসংযোগ শাখায় সংযুক্ত করেছে।
কর্মকর্তারা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রোগ্রামার আজিমুল ইসলাম,নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রোগ্রামার মো. সেলিম উল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রধান (গবেষণা ও প্রকাশনা) খ. ম. আরিফুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রোগ্রামার আমিনুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ সাইদুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হাসান আল মাহমুদ, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. শুভ আল্ হোসাইন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. নাইম ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. সোলায়মান কবীর, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার মো. সোলায়মান, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী প্রোগ্রামার শাহরিয়ার খান, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী প্রোগ্রামার এস এম সাদমান সাকিব।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এবার সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশ থেকে ৫০০ জনের মতো আসতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে আমন্ত্রিত ২৬ দেশ ও সাতটি সংস্থার ৮৩ জন ইতোমধ্যে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।
আমন্ত্রিত পর্যবেক্ষকদের আতিথেয়তা দেওয়া হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।