সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
হঠাৎ মেট্রোতে চড়লেন মুশফিক-মিরাজ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম

জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে রিকশাযোগে তারা কাছের মেট্রো স্টেশনে যান। এরপর মেট্রোতে চড়ে মিরপুর স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করেন তারা।

রোববারের (১০ আগস্ট) এই মেট্রো-যাত্রায় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সহযোগীও।

সাধারণ বেশে মেট্রোতে চড়া মুশফিক ও মিরাজের মুখে মাস্ক থাকায় অনেকেই তাদের চিনতে পারেননি। এরপরও কয়েকজন তাদের চিনতে পারলে ছবি এবং অটোগ্রাফের আবদার মেটাতে হয় ক্রিকেটারদের।

ধারণা করা হচ্ছে, যানজট এড়াতেই মুশফিক ও মিরাজ জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুরে পৌছাতে যাতায়াতের মাধ্যম হিসেবে এই গণপরিবহণ বেছে নিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com