রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
ঘরে তৈরি করুন মজাদার আইসক্রিম!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪৯০৮)

এখন চলছে সারা দেশে প্রচণ্ড দাবদাহ। ঘরের বাইরে বের হওয়াই কঠিন। তারপরও আপনাকে অফিস-আদালত-কোর্ট-কাচারিতে ছুটতে হয়। এই তীব্র দাবদাহে আপনি যখন বাসায় ফিরবেন, তখন মনে হয় একটু ঠান্ডা কিছু খেতে পারলে বেশ শরীরটা জুড়িয়ে যেত। প্রাণ ঠান্ডা করার কথা ভাবতেই চোখের সামনে ভেসে উঠল আইসক্রিমই। 

আবার বাড়ির শিশুরাও বারবার আইসক্রিম খেতে চায়। কিন্তু প্রতিদিন বাজারের কেনা আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এতে প্রচুর পরিমাণে চিনি, কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ ও রঙ থাকে। সে ক্ষেত্রে আপনি চাইলে বাসায় তৈরি করতে পারেন আইসক্রিম। কিন্তু কীভাবে?

চলুন জেনে নেওয়া যাক, স্বাস্থ্যকর উপায়ে যেভাবে বাসায় তৈরি করবেন মজাদান কলার আইসক্রিম।

উপকরণ: কলা ২টি, চিনি ২ টেবিল চামচ, দুধ ১ কাপ, হুইপ্ড ক্রিম ১ কাপ, কাজুবাদাম ৭-৮টি এবং. কাঠবাদাম ৫-৬টি।

প্রণালি: দুটি পাকা কলা, ঘন দুধ, বাদাম ও চিনি ব্লেন্ডারে দিয়ে হাইস্পিডে ভালোমতো ব্লেন্ড করে নিন। এরপর দুধ শেষে যোগ করলে বাদাম ভালো ব্লেন্ড হবে। এরপর হুইপ্ড ক্রিম বিট করে নিতে হবে। হুইপ্ড ক্রিমটি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন, আবার দোকান থেকেও কিনতে পারেন। তবে অবশ্যই বাসায় বানানো ক্রিমটি বেশি স্বাস্থ্যকর হবে।

এবার আপনি হুইপ্ড ক্রিমের সঙ্গে ব্লেন্ড করে রাখা কলার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। তারপর ফ্রিজারে রাখার উপযোগী একটি পাত্রে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে পাত্রের মুখ ভালো করে আটকে নিন। এমন পাত্র ব্যবহার করুন, যেটি ঢাকনা লাগালে এয়ারটাইট হবে। এ সময় চাইলে ওপরে কিছু টপিং যোগ করতে পারেন। এই যেমন— ফলের ছোট টুকরা, ছোট ছোট করে কাটা বাদাম ইত্যাদি। এরপর ডিপ ফ্রিজে রেখে দিন। কয়েক ঘণ্টা পর চেক করে দেখুন আইসক্রিম জমাট হয়েছে কিনা। আইসক্রিম জমে গেলে উপভোগ করুন মজাদার কলার আইসক্রিম।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]