বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকায়   বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন   ২০ বছর পর বাগেরহাটে আসছেন তারেক রহমান   সখিপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার   চাঁপাইনবাবগঞ্জে সংকটে সংবাদপত্র বিক্রেতারা, অনিশ্চয়তায় জীবিকা   ঈশ্বরগঞ্জে জমির সীমানা খুঁটী সরিয়ে ফেলার অভিযোগ   মিশিগান সিনেটে জয়ী আব্দুল এল-সাঈদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর   
সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের পরিবেশ তৈরি করা : সিপিডি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১১:০৪ পিএম   (ভিজিট : ৩৯৩)

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ আসে না জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের পরিবেশ তৈরি করা।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলেনে একথা বলা হয়।

এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘চাঁদাবাজি এখনো চলছে। সে জন্য শুধ সুদ বাড়িয়ে পণ্যের দাম কমানো যাচ্ছে না।

এ ছাড়া পণ্য সরবরাহে বেশি হাতবদলের কারণে খরচ বাড়ছে, যা কার্যত ভোক্তাকে বহন করতে হচ্ছে।’
পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘পাচার অর্থ ফেরত আনার কাজ বাংলাদেশই প্রথম করছে না। বিশ্বে আরো অভিজ্ঞতা রয়েছে। সরকার সে পথে আগাতে পারে।

এজন্য বিএফআইইউকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে রিজার্ভ চুরির বিষয়ে মনোযোগ দিতে হবে। সাবেক গভর্নরসহ যারা জড়িত, তাঁদের কাউকে ছাড় দেওয়া যাবে না।’

অন্তর্বর্তী সরকার রাজস্ব আদায়ের যে কৌশল নিয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘কর বাড়াতে হবে।

সেজন্য ভ্যাট নয়, সরাসির করের আওতা বাড়াতে হবে। করের অর্থ ভালোভাবে ব্যয় করতে হবে। বিদেশি বিনিয়োগ সহজ করতে হবে। কেননা, রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ১৭ দশমিক ১৭ শতাংশ থেকে কমে চলতি অর্থবছরে ৩ দশমিক ৭ শতাংশে নেমেছে। সেজন্য কর আদায় বাড়াতে হবে।

আবার এডিপির ৮০ শতাংশ অভ্যন্তরীণ ঋণের সুদে ব্যয় করা উচিত হয়নি। এর ফলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে।’
জুলাই আন্দোলনের মূল কারণ ছিল কর্মসংস্থানের অভাব। বিগত সরকারের বৈষম্যমূলক নীতি বেকারত্ব পরিস্থিতিকে আরো খারাপ করেছিল। সমাজে বৈষম্য বেড়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারও দায়িত্ব নিয়ে কর্মসংস্থান বাড়াতে পারেনি বলে সিপিডির সংবাদ সম্মেলনে বলা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]