বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
রূপান্তর
শেখ মফিজুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯:১১ পিএম   (ভিজিট : ২১৩১)

ছোট্ট শিশু জন্ম নিলো পৃথিবীতে
তার চিৎকার ছড়িয়ে পড়লো আকাশে বাতাসে
পরম মমতায় বুকে তুলে নিলো মা
আঁকড়ে ধরে রাখলেন বাবা!

বাবা নয় বটবৃক্ষ যেন সে
রোদে তার সন্তানকে ছায়া দেয়
ঝড় বৃষ্টিতে আগলে রাখে
পরম মমতায়।

নিজের জুতোয় তালি পড়ে
গায়ের জামা জীর্ণ হয়।
পকেটের টাকা আর
বাজারের ব্যাগের ভারসাম্য রাখতে
নিজের জীবনের ভারসাম্য
হারিয়ে ফেলে যেন!

দিনে দিনে সন্তান বড় হয় 
বাবার হাত দূর্বল হয়
বুকের বামপাশের যন্ত্রও
কাজ করতে চায় না।
জীবনের চাপ আর না থাকলেও
রক্তের চাপ বাড়তেই থাকে।

তবুও বাবার সেই দূর্বল হাত
ছায়া হয়ে থাকে
সন্তানের মাথার উপরে।
বুক চিতিয়ে এখনো
দূর্বল কম্পমান বক্ষ দিয়েই
সন্তানকে দূরে রাখতে চায় বিপদ থেকে।

এরপর একদিন..
ঝড়ে পড়া বৃক্ষের মতো
মুখ লুটিয়ে পড়েন বাবা।
এক সময় হাত ধরে থাকা
অবুঝ শিশুটি অবাক হয়ে দেখে
সে আজ নিজেই বাবা
এক বটবৃক্ষের ঝুরি থেকে
জন্ম নিয়েছে অপর বটবৃক্ষ!

লেখক: সিনিয়র জেলা ও দায়রা জজ, শরীয়তপুর









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]