বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
মুজতবা আলী সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক স্বপ্নীল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৯৯১)

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বহু ভাষাবিদ পন্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর ১১৮ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা,কবিতা পাঠ ও মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২২ প্রদানের আয়োজন করা হয়। বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধর এর  সভাপতিত্বে এই অনুস্ঠানে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে 'সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২২' প্রদান করা হয়। 

ইতিপূর্বে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ড. আনিসুজ্জান,ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ড. জিল্লুর রহমান সিদ্দিকী, ড. মুহাম্মদ সামাদ, ফরিদুর রেজা সাগরসহ অনেকেই এই পুরস্কারে ভুষিত হন।

এতে কবিতা পাঠ করেন কবি লিলি শেঠ,রুপালী বড়ুয়া, সাদিয়া আরমান, সঙ্গীত করেন চামেলী সিনহা ও অমৃতা অদিতি অথী। 

অনুস্ঠানে বক্তারা বলেন সৈয়দ মুজতবা আলীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে করা উচিত।মুজতবা আলীর বই পড়লে বিশ্ব জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।

উল্লেখ্য বিশ্ব কবিমঞ্চ বাংলা কবিতায় এবং বাঙালি কবিদের বিকাশন প্রসারে বহুদিন কাজ করে যাচ্ছে। দেশ এবং দেশের বাইরে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনটির শাখা রয়েছে এই বিশ্ব কবিমঞ্চের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]