বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
যে কথা যায়নি বলা
শেখ মফিজুর রহমান
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২:০৪ এএম   (ভিজিট : ২১১৪)

মুখের উপর অনেক কিছু বলতে ইচ্ছা করে
কিন্তু সামাজিকতার দায়ে
বিগলিত হেসে বলি -
"ভালো আছেন?"
রক্তের সম্পর্কের মানুষগুলোর 
মুখোশধারী আচরণ দেখে
বলতে ইচ্ছা করে -
আমার জীবন থেকে চলে যাও
কিন্তু সেই রক্তের টানেই কিনা জানি না
ভালোবেসে বুকে জড়িয়ে ধরি।
দিনশেষে এরাই যে বড্ড আপন! 
সংসারে, কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে
মানুষের বহুরূপী আচরন
ভীষণ রকম কষ্ট দেয়
কিন্তু মুখের উপর বলতে পারি না-
তুমি বহুরূপী!
গিরগিটির মত রঙ বদলানো মানুষগুলো
তাদের এই বদলানো খেলায়
কষ্ট দিলেও বলতে পারি না কিছুই।
শুধু মনে হয় -
মনে যা আসে, মুখে তা যদি
বলতে পারতাম!
দেশপ্রেমের বুলি আওড়ানো ঠককে
যদি মুখের উপর বলতে পারতাম -
তুমি ব্যাটা রাষ্ট্রদ্রোহী!
নীতির কথা কপচানো প্রতারককে
যদি দু'কথা শুনিয়ে বলতে পারতাম -
তুমি ভায়া দুর্নীতিবাজ! 
ধর্মের লেবাসধারী সুবিধাবাদীদের
পোষাকী লোক দেখানো
ধর্মের বেশ যদি
খুলে দিতে পারতাম, সত্যি বলছি
জীবনে একটা ভালো কাজ করেছি
সেটাই ভাবতাম।
কিন্তু, 
আজন্ম এক আফসোস থেকে যাবে
যা বলতে চেয়েছিলাম
তা আসলে কোনদিনই
বলতে পারি নি।

লেখক: সিনিয়র জেলা ও দায়রা জজ, শরীয়তপুর









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]