শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:১৬ পিএম   (ভিজিট : ১৩৪২)

টাঙ্গাইলের ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের হেলপার শহিদুল ইসলাম (২২), মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। এলেঙ্গাতে পৌঁছালে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]