শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
নেত্রকোনায় ৫ বছরের শিশু ধর্ষণের অ‌ভিযো‌গে মোয়াজ্জিন গ্রেপ্তার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২১৬০)

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫ বছরের শিশু শিক্ষার্থীকে  ধর্ষণের অ‌ভিযো‌গে নেত্রকোনার পূর্বধলায় আরিফুল ইলাম (৩২) নামে এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকলে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত আরিফুল ইসলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, ওই মোয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে স্থানীয় শিশু শিক্ষার্থীদেরকে আরবি পড়ানোর পাশাপাশি মসজিদে  মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। গত মঙ্গলবার দুপুরে ওই শিশুটি বাসায় পড়তে আসলে একা পেয়ে মোয়াজ্জিন তাকে ধর্ষণ করেন।

পরে ঘটনাটি শিশু তার পরিবারকে জানালে ওই দিনই শিশুর মা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবগত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরিফুল ইসলামকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা  থেকে মোয়াজ্জিন আরিফুল ইলামকে গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সভাপতি উম্মে কুলসুম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জিনকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]