শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
রিজার্ভ ছাড়াল ৪৩ বিলিয়ন ডলার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১:২৪ এএম   (ভিজিট : ১০৫৯)

প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) রিজার্ভ নতুন এ উচ্চতায় পৌঁছায় বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে। দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক শূন্য ১৭ বিলিয়ন ডলার।

সে হিসাবে বাংলাদেশী মুদ্রায় বর্তমান রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকার বেশি। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের প্রায় ১১ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

এদিকে, চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমান দাঁড়ায় ১৯১ কোটি ২০ লাখ ডলার। ২০১৯ সালের একই সময়ে ১৫৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। এ হিসাবে ডিসেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ।

করোনা ভাইরাসের তাণ্ডবে বড় ধাক্কা খেয়েছে দেশের আমদানি খাত। ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমেছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। আর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্তই আমদানি ১২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। অন্যদিকে ব্যবসা, ভ্রমণ, চিকিত্সাসহ বিভিন্ন কারণে বাংলাদেশীদের বিদেশ যাত্রাও প্রায় বন্ধ।

এ পরিস্থিতির মধ্যেই দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস বা জুলাই-নভেম্বর সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ১৮ শতাংশ বেশি। এরপর ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত ১৯১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এলো। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]