শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
অনেক সুকৌশলী নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা করোনা মোকাবেলা করে যাচ্ছেন: ডা. মোহাম্মদ আবদুল আজিজ
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ পিএম   (ভিজিট : ৯৩২)

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে শেখ হাসিনার সাহসী আর বিচক্ষণ পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত। এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করত, সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ, গৌরবময় হয়েছে বাঙালি যা অর্জনে আন্দোলন-সংগ্রাম করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আদর্শ রাষ্ট্রে পরিণত হচ্ছে। 

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২০৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন (ব্রুনায় হালাল ফুডস), ব্রুনায় এর সিইও, ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ড. নূর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ, পাবলিক একসেস ব্যারিস্টার এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী হাফিজুর রহমান। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ডা. মোহাম্মদ আবদুল আজিজ বলেন, যেকোনো মহামারিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়ায় অর্থনীতি। হুমকির মুখে পড়ে দারিদ্রতা ও সম্পদের বণ্টনের একটি সমন্বয়। সারা বিশ্ব যেখানে করোনা মহামারী মধ্যে অনেক দেশেই অর্থনীতি থমকে গিয়েছে সেখানে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে এগিয়ে যাচ্ছে। এর রহস্য কোথায়? আম্ফান, বন্যা, কোভিড-১৯ এর মধ্যেও আমাদের অর্থনীতি এখনো সচল আছে। আমরা যদি দেখি এই কোভিড-১৯ চলাকালীন সময়ে আমাদের বেকারত্ব সমস্যা, স্বাভাবিক জীবন-যাপন, লকডাউনের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুকৌশলী ভূমিকা রেখেছেন। করোনায় আমাদের চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা শুরুতে অনেক সমস্যায় ছিলাম। তখন বিশ্বের উন্নত দেশ থেকে আমাদেরকে এই চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও আমাদেরকে করোনার উন্নত চিকিৎসা জ্ঞান দেওয়ার জন্য স্কোপ তৈরি করে দেওয়া হয়েছিল। নতুন চিকিৎসা কর্মী নিয়োগ এবং বাজেটে একটা বড় অংশ আমাদের চিকিৎসা খাতে রাখা হয়েছিল। এসব গুলোর পর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিলেন এই চিকিৎসা খাতে। এই প্রণোদনার কথা বলতে গেলেই বলা চলে, শেখ হাসিনা আমাদের দেশের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, তিনি এই পদক্ষেপ নেওয়ার পর কিন্তু বিশ্বের অনেক দেশ তার এই মডেলকে ফলো করে যার যার নিজের দেশে তা বাস্তবায়ন করেছেন অনেকেই। আমরা যদি কৃষি খাদ্যে যদি দেখি তাহলে এই করোনার সময়ে কোন সমস্যা হয়নি খাদ্য দ্রব্যের মূল্য নিয়ে। আমাদের কৃষকের ধান কাটা নিয়ে যে সমস্যা হয়েছিল তা সমাধানে শেখ হাসিনা তার সুকৌশলী দিক-নির্দেশনা দিয়ে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দ্রুত মাঠে নামিয়ে এই ফসল কৃষকের ঘরে তোলার ব্যবস্থা করেছিলেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা যে, একজন রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের প্রধানের নেতৃত্বে এইরকম একটি অতি মহামারীতে জনগণের পাশে থেকে রাজনৈতিক যে সেবা বা রাজনীতিবিদ হয়ে যে সেবাটা দিয়েছে তা আমার কাছে মনে হয় বাংলাদেশ তো বটেই পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]