রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
তাহসিফের মৃত্যুর রহস্যে নতুন মোড়, রেস্টুরেন্টে দেখা তরুণীর খোঁজ করছে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার তদন্তে এবার এক তরুণীর সন্ধান করছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও তাঁর বন্ধু দীপের সঙ্গে ওই তরুণীকে দেখা গেছে।

এদিকে তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়েছে নৌপুলিশ। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত্যুরহস্য উদ্ঘাটনে সম্প্রতি নতুন একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ মোটরসাইকেলে পৌঁছান তাহসিফ ও ২৪ থেকে ২৫ বছর বয়সী এক তরুণী। এ সময় হেলমেট পরা অবস্থায় তাহসিফের সঙ্গে ছিলেন দীপও।

ফুটেজে ওই তরুণীকে গেঞ্জি, প্যান্ট ও কেডস পরা অবস্থায় দেখা যায়। তাঁর হাতে ছিল একটি সাদা পলিথিন। সেখানে তাঁরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। পরে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় চলে যান। ওই তরুণী তাঁদের সঙ্গে টঙ্গীতে গিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, তরুণীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা গেলে তাহসিফ নিখোঁজ হওয়ার আগের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

রিমান্ড আবেদনে তদন্তকারী সংস্থা জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক তদন্তে এ ঘটনায় দীপের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা আদালতের নথিতে উল্লেখ করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় ইউনিফর্ম পরা দুজন পুলিশ সদস্যকে দেখে তাঁরা ভয় পেয়ে দুই দিকে দৌড় দেন। একপর্যায়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তবে পুলিশের ধারণা, মাদক সেবন বা অন্য কোনো অপরাধের সন্দেহে তাঁদের ধাওয়া করা হয়ে থাকতে পারে।

তবে ওই দুই পুলিশ সদস্যের পরিচয়, ধাওয়ার কারণ, তাহসিফের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনার সত্যতা এবং ঘটনাস্থলে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল কীভাবে পৌঁছাল -এসব বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তদন্তকারীদের ভাষ্য, দীপের দেওয়া বক্তব্যে বেশ কিছু অসংগতি ও পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুরো ঘটনাক্রমে তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাহসিফ সত্যিই পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর পেছনে পূর্বপরিকল্পিত কোনো ঘটনা রয়েছে, তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ কার কার সঙ্গে দেখা করেছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তাঁর ব্যবহৃত আইফোনের ফরেনসিক পরীক্ষা এবং মোটরসাইকেলসহ অন্যান্য আলামত উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীপকে আটক করে। পরে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার রাতে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]