রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রবিবার সকালে আখতারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।

গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরের অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে রূপ নেয়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]