বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত   ডিজিটাল ফরেনসিক জটে থমকে হাজারো মামলার তদন্ত   যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ   ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিল সরকার   মেসি যুগের অবসান, ফুটবলের ইতিহাসে থেকে যাবে এক কিংবদন্তির নাম   ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী   আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের   
‘নভেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১১৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’—ভারতীয় সংবাদমাধ্যমের এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর না দিয়ে অট্টহাসি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি তিনি। জানিয়েছেন, সফরের দিনক্ষণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘গুঞ্জনের ওপর ভিত্তি করে মন্তব্য করতে চাই না। বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর হলে শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তবে তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা করে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হওয়ার পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা অব্যাহত রাখলে দুই দেশই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে হুমায়ুন কবির বলেন, ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ বিষয়ে বাংলাদেশ সংযম দেখাচ্ছে এবং ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।

এদিকে নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]