বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জে সিবিসি পরীক্ষা নিয়ে দালালদের হামলা, মাথা ফাটল রোগীর মায়ের   বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল কার্যালয় ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা   ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি   দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী   সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা   গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী   সিএজি কার্যালয়ে প্রশাসনিক রদবদল: চার কর্মকর্তার বদলি ও পদস্থাপন   
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল কার্যালয় ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৪৩)

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা করেছে সরকার। জনস্বাস্থ্য সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে সকল কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখা, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং দৃশ্যমান স্থানে তামাকবিরোধী সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ১৯ আগস্ট ২০২৬ বিবিএসের সভাকক্ষে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিবিএসের আয়োজনে এবং উবিনীগের কারিগরি সহায়তায় আয়োজিত ওই সভায় কর্মক্ষেত্রে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবিএসের এই উদ্যোগের আওতায় দেশের ৮টি বিভাগীয় পরিসংখ্যান অফিস, ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস এবং ৪৯২টি উপজেলা পরিসংখ্যান অফিসে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। উবিনীগের পক্ষ থেকে বিবিএসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের এই পদক্ষেপ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কর্মক্ষেত্র তামাকমুক্ত করতে উৎসাহিত করবে।

এদিকে, তামাক নিয়ন্ত্রণে নীতি-অ্যাডভোকেসি জোরদার করা এবং আইন শক্তিশালীকরণে বিধি প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী একটি আবাসিক কর্মশালার আয়োজন করে উবিনীগ। গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের ৮টি বিভাগ থেকে তাবিনাজের ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের বর্তমান আইন, দ্রুত বিধি প্রণয়ন, তামাকপণ্যে কার্যকর করারোপ, উদীয়মান তামাক ও নিকোটিন পণ্য এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল নিয়ে আলোচনা করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]