বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সিএজি কার্যালয়ে প্রশাসনিক রদবদল: চার কর্মকর্তার বদলি ও পদস্থাপন   প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা   বিএনপির হলেও মাদকের গডফাদারদের কোন ছাড় নেই : আইনমন্ত্রী   দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা    এসআরবি নামে র‌্যাবের যাত্রা    সংক্ষিপ্ত হচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর   সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রুমন   
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৮১)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। 

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২১ জন, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন। গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]