মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে    ভাইয়ের লোক, পকেটের লোক, মাই ম্যান সংস্কৃতির দিন শেষ: আইনমন্ত্রী   বিদেশে অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : আসিফ মাহমুদ   তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার   ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে সিডিএমএস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের   রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় প্রধান পদ শূন্য ঘোষণা   ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল   
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৬১)

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিতর্কিত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ ও রুল জারি করেন। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার বিভাগের সংশ্লিষ্টদের পূর্বের মতো নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ জন আবেদনকারীর পক্ষে জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, যায়িদ বিন আমজাদ, মোহাম্মদ শানেওয়াজ, ছাব্বির রহমান ও মাহমুদুল হাসান। অন্য আবেদনকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির এবং হাবিবুর রহমান আল হাসান।

আবেদনে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত ‘গুরুত্বপূর্ণ/বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক রক্ষা নির্দেশিকা, ২০২৬’ শীর্ষক পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে তা বাতিলের আর্জি জানানো হয়।

শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জারিকৃত পরিপত্রটি বিদ্যমান ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এবং ‘বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য’ মামলায় আপিল বিভাগের রায়ের সরাসরি পরিপন্থী। ফলে এটি সম্পূর্ণ আইনগত কর্তৃত্ববহির্ভূত।

তিনি আদালতকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট বিভাগ সুয়োমোটো রুলে তার কার্যকারিতা স্থগিত করে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ওই বছরের ৯ মার্চ সরকার পরিপত্রটি বাতিল করতে বাধ্য হয়। আদালতের সেই স্পষ্ট নির্দেশনা থাকার পরও নতুন করে একই ধরনের পরিপত্র জারি করা বিচার বিভাগের মর্যাদা, স্বাধীনতা ও ক্ষমতার পৃথকীকরণের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা হ্রাসসংক্রান্ত বিধান স্থগিত করেন এবং অবিলম্বে তাদের আগের নিরাপত্তা বহাল রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]