বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জুলাই গণঅভ্যুত্থান দিবস, বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল   জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী   জুলাইয়ের গণ্ডি ছাড়িয়ে ট্রাইব্যুনালে বাড়ছে মানবতাবিরোধী অপরাধের মামলা   বগুড়ার সাইবার মামলায় ঢাকা থেকে এনসিপি নেতা গ্রেপ্তার   বিশেষ নিরাপত্তায় ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে থাকবে বিজিবি   মঞ্চে ছিল না ইউনূসের আসন, প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা   গণতান্ত্রিক সংগ্রামের প্রতিফলন জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী   
মঞ্চে ছিল না ইউনূসের আসন, প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৩১)

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মূল আনুষ্ঠানিকতা তখনো পুরোপুরি শুরু হয়নি। অতিথিরা যার যার আসনে বসছেন। মঞ্চে প্রধানমন্ত্রী, দুই মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন সচিব আসন গ্রহণ করেছেন। কিন্তু তখনো আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতেই বসা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কারণ, মঞ্চে তার জন্য কোনো আসন সংরক্ষিত ছিল না।

একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বিষয়টি। তিনি তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

এসময়টিতে জাতীয় সংগীত পরিবেশন চলছিল। এরপর শুরু হয় কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি আসনের ব্যবস্থা করা হয়। সেই আসনটি রাখা হয় প্রধানমন্ত্রীর পাশে।

এরপর ড. ইউনূস মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে স্বাগত জানান। ড. ইউনূস মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম জানান। পরে তিনি আসন গ্রহণ করেন।

এসময় উপস্থিত অতিথিদের অনেকেই ঘটনাটি গভীর আগ্রহ নিয়ে লক্ষ্য করেন। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]