রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী   বাজারে স্বস্তি ফেরাতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার   ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান   আবারও বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকেই   এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ   এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতার জামিন   হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু    
টাঙ্গাইলে আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ৪৩)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার দারুল ইসলাম মুহাম্মদিয়া মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য ও বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী এবং অভিভাবক সদস্য মাসুদ আলম।

অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়কের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আ. রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]