রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: রাজধানীতে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলা   ফেনীতে এনসিপির নেতার পদত্যাগের ঘোষণা   শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী   বাজারে স্বস্তি ফেরাতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার   ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান   আবারও বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকেই   এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ   
শান্তিপূর্ণ পরিবেশে শিবচর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৩৬)

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শিবচর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আলিম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার সম্পাদক পদে রুবেল ফরাজি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী প্রেস ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, সম্মানিত ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে শিবচর প্রেস ক্লাবের ঐক্য, মর্যাদা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]