শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১১১)

চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। আগামী চার বছরে প্রতিষ্ঠানটির বিদেশে মোট গাড়ি রপ্তানির সংখ্যা ৫ হাজার ৮০০ টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশি প্রতিষ্ঠান র‍্যানকন গ্রুপের সঙ্গে গাড়ি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খানের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে পাঠাবে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। আগামী চার বছরে প্রতিষ্ঠানটির মোট বিদেশে রপ্তানির পরিমাণ ৫ হাজার ৮০০টি গাড়িতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হারুন আখতার খান। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আয় করবে। একই সঙ্গে এটি সরকারের রপ্তানিনির্ভর শিল্প প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘পাকিস্তান এমন নীতি গ্রহণ করছে, যা রপ্তানি বাড়ানো, স্থানীয় উৎপাদন শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে।’

হারুন আখতার খান জানান, গাড়ি রপ্তানি বাড়ানো, স্থানীয় উৎপাদন ও যন্ত্রাংশের ব্যবহার বৃদ্ধি এবং দেশের গাড়ি উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে পাকিস্তান সরকার একটি সমন্বিত অটোমোবাইল নীতি চূড়ান্ত করছে। তিনি বলেন, পাকিস্তানের অটোমোবাইল খাত মান, স্থানীয় উৎপাদন এবং উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এর ফলে পাকিস্তানে উৎপাদিত গাড়ি আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রতিযোগিতা করতে পারছে।

রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখা শিল্পগুলোকে সরকার সব ধরনের সম্ভাব্য সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে র‍্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হবে। একই সঙ্গে দেশের গ্রাহকেরা পাকিস্তান থেকে আমদানি করা উন্নতমানের গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, পাকিস্তানের গাড়ি উৎপাদন শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এ খাতে রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়ানচিয়াং শাও এই অংশীদারত্বকে স্বাগত জানান। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের গাড়ি রপ্তানি আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমির নাজির, পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]