শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
সার্জিও গোরের নেতৃত্বে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩৮)

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধি দল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি।

জানা গেছে, সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিন দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]