শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ক্রিকেট এক্সিলেন্স সেন্টার পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম   ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ   হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর   ‘নতুন বন্দোবস্ত’ বাস্তবায়নের নামে ভণ্ডের রাজনীতি কায়েম করছে এনসিপি: রাশেদ খাঁন   আদালতে কলিমউল্লাহ, আবু সাঈদ হত্যায় সবার আগে প্রতিবাদ করেছি   বিপিএলের মান বাড়াতে যা বললেন তামিম ইকবাল   স্বর্ণের বাজারে ধস, কমেছে আন্তর্জাতিক দাম   
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৬৩)

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বুধবার বিকালে ঢাকার শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে তার মৃত্যু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনকূটনীতি) একেএম শহীদুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “ফেরদৌসি শাহরিয়ার কিছুদিন ধরে শ্বাসকষ্ট আর ডিপ্রেশনে ভুগছিলেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

ফেরদৌসির স্বামী সৈয়দ মইনুল হাসান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের।

পররাষ্ট্র ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপ প্রধান ছাড়াও ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধান ছিলেন।

তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শোক প্রকাশ করেছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]