শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ক্রিকেট এক্সিলেন্স সেন্টার পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম   ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ   হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর   ‘নতুন বন্দোবস্ত’ বাস্তবায়নের নামে ভণ্ডের রাজনীতি কায়েম করছে এনসিপি: রাশেদ খাঁন   আদালতে কলিমউল্লাহ, আবু সাঈদ হত্যায় সবার আগে প্রতিবাদ করেছি   বিপিএলের মান বাড়াতে যা বললেন তামিম ইকবাল   স্বর্ণের বাজারে ধস, কমেছে আন্তর্জাতিক দাম   
শরণখোলায় কবরস্থানের জমি ভাড়া দেয়ার অভিযোগ
নইন আবু নাঈম তালুকদার, বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ২৩)

বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর  গ্রামের বান্দাঘাটা নামক স্থানে  এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানের জমি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তৎকালীন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের প্রচেষ্টায় অজ্ঞাত লাশ, গরিব, অসহায় ও ভূমিহীন মানুষের দাফনের জন্য একটি কেন্দ্রীয় কবরস্থানের স্থান নির্ধারণ করা হয়। এরপর থেকে ওই স্থানে অসংখ্য মানুষের কবর দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর কাছে এটি একটি স্বীকৃত কবরস্থান হিসেবে পরিচিত।অভিযোগ উঠেছে,সম্প্রতি  একটি প্রভাবশালী মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে কবরস্থানের জমি ভাড়া দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩১শে জুলাই বিকেলে  এক ব্যবসায়ীর কাছে কবরস্থানের একটি অংশ ভাড়া দেওয়া হলে তিনি সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। 

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।খবর পেয়ে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ বিষয়টি অবগত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বুঝতে পেরে জমি ভাড়া নেওয়া ব্যবসায়ী তার অবস্থান থেকে সরে দাঁড়ান এবং কাজ বন্ধ করে দেন।

তবে এলাকাবাসীর দাবি,শুধু ওই একটি অংশ নয়,এখনো কবরস্থানের উল্লেখযোগ্য পরিমাণ জমি বিভিন্ন ব্যবসায়ীর দখলে রয়েছে। দ্রুত এসব দখলদারিত্ব উচ্ছেদ করে কবরস্থানের জমি উদ্ধার করার দাবি জানিয়েছেন তারা।এদিকে যারা জমি ভাড়া দিচ্ছেন, তাদের দাবি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এক সময় তাদের জমি অধিগ্রহণ করেছে। কিন্তু তারা এখনো ক্ষতিপূরণের অর্থ পাননি। এ বিষয়ে তারা আদালতে মামলা করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, পার্শ্ববর্তী একটি মসজিদের নামে তারা জমি ভাড়া দিয়ে আসছেন।ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

এলাকাবাসীর প্রশ্ন, সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত কেন্দ্রীয় কবরস্থানের জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কীভাবে প্রকাশ্যে জমি ভাড়া দেওয়া হচ্ছে? প্রশাসনের নাকের ডগায় এই দখল-বাণিজ্যের পেছনে কারা রয়েছে এবং তাদের খুঁটির জোরই বা কোথায়?এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কবরস্থানের জমি সংরক্ষণ এবং দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। 

জমির মালিকানা দাবি করে মহামান্য আদালতে মামলা যিনি করেছেন আব্দুল গাফফার আকনের কাছে জানতে চাইলে তিনি জানান, কবরস্থানের জমি দখল কিংবা ভাড়া দেয়ার বিষয়ে তিনি কিছু জানেন না,তিনি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার দাবি করে মামলা করেছেন, ন্যায় বিচার পেলে তিনি জমিতে দখলে যাবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]