প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ৩৫)

যতই হরতাল ও অবরোধ হোক অটোপাসের আর সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করেছিল বিএনপি।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা কলেজে চিকিৎসাকেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নকল করে পাস আর হবে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওর্য়াডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ি হতে সুখদেব স্টোর পর্যন্ত রাস্তা সংস্কারকাজের উদ্বোধন করা হয়।